কবিতা কৈশোর
কবি নিত্যানন্দ ব্যানার্জী
সময় মে ২০২২ দুপুর ২টো
লিখার স্থান কলকাতা
Review This Poem

এখন আমার কিশোর প্রমাণ বয়েস ;
শক্ত হাতে শিক্ষা পেতে চাই,
তোমার ওসব উষ্ণ ছোঁয়ার আবেশ ;
বক্ষে আমার মরু পিপাসা নাই ।

এখন আমার খেলায় থাকার দিন ;
তোমার সাথে চু কিতকিত খেলার,
ফাগুন আগুন করলে দেহ ক্ষীণ ;
অন্ত হবে তোমার প্রেম ভেলার।

এখন আমার প্রেমে পড়া বারণ ;
মনকে নিজেই প্রবোধ দিতে থাকি,
শারদ আকাশ কুজ্ঝ্বটিকার কারণ ;
কাশের বনে ছড়িয়ে থাকা ফাঁকি ।

আকাশ বাতাস পাহাড় নদীর সাথে ;
দিন কেটে যায় চোখের ইশারায় ,
যখন তোমায় ভাবি আঁধার রাতে ;
মন তো কাঁদে; বুকও ফেটে যায় ।

পড়ার মাঝে লেখার কথা ভাসে ;
কালি কলম হাঁপিয়ে ওঠে তবে,
বীণাপানি আড়াল থেকে হাসে ;
বলে যেন আর কতকাল রবে !

এইতো সময় প্রেম পিরীতির খেলার;
যুবক হলে করবে কেবল ভুল,
এইতো সময় নতুন চক্ষু মেলার ;
ঢুকলে ‘ইগো’ নড়বে না একচুল ।

লেখা পড়ায় মন বসে না কেন;
সকল সময় তোমার কথাই ভাবি,
তুমি আমার প্রাণের প্রদীপ যেন;
প্রেমে পড়া বারণ যে নাকচাবি ।
*”””******************************

guest
0 Comments
Newest
Oldest Most Voted