কবিতা ধ্বংসপ্রাপ্ত কর্কটীয় জামার উপমহাদেশ ও নীলাভ সেতুর রমন
কবি নিমাই জানা
উৎসর্গ ব্লেডকে
কবিতার বিষয় রূপক

রোমন্থন প্রিয় রক্ত জেলির ৯ কার সাবান তৈরির বারুদের মত বিস্ফারিত গর্তের পাশে বসে আছি হাফ উলঙ্গের কর্কটীয় জামা পরে , এখানে টেনস টু জিরো দাঁতাল রাক্ষস এসে কুরে কুরে খায় লোহার জানালার হাড়গোড় আঁশ ভেনামাস হৃদপিন্ডের ঢাকনা সুদৃশ্য পিশাচিনীর লম্বা সুরজিৎ জিভ , বাদুড়ের মতো বাঁকানো নখে আঁচড়ে দেওয়া পটাশ পারমাঙ্গানেট নৌকার সুতীক্ষ্ম ফসফেট বেদানার ছালে অবৈধ ঈশ্বরের সৈন্যবাহিনীরা জরায়ুতে মুখ ঢুকিয়ে বসে আছে সহস্র পূর্ণাঙ্গ কাল ,আমি নিজের বেদজন্মের ঋষিময় মৃতদেহের উপরে আঁচড় কেটে কেটে ধ্বংসাত্মক নক্ষত্রের চেরাপুঞ্জি বানাই, ফুসফুসের মতো এত বদ রক্তের কারখানা এর আগে কেউ চাষাবাদ করেনি সীম বীজের আফিম না খেয়ে, তাপীয় মহানেত্রের সাংখ্যবিজ্ঞানের মতো গর্ধবের পুত্রেরা অগ্নিকোণের দিকে অভিশাপগ্রস্থ রাক্ষসের পুনর্জন্মের হাঁ গাছ হয়ে ঝুলছে , যজ্ঞের কয়লা চটকে চটকে খাই সারারাত ধরে নিরস্ত্রীকরণ ব্যাধদের মতো
চ এ কার দৈবাৎ ফলার চপলা কাণ্ড ,মধুবন হ্রদের নিচে আমার অগ্নিশলাকা , শিব ভস্ম জুড়িয়ে জীবাত্মার পারলৌকিক নিষিদ্ধ ব্যাসাসন তৈরি করছে দশম বিশ্বামিত্র বায়ু ধ্বংসের সুড়ঙ্গ কোল পেতে বসে থাকা মহাপান্ডবের লালচে বাদামি কুকুরী সমগ্র , সঙ্গম হেতু পুড়ে যাচ্ছে পাজামার বিষথলি শিরাপথ নলি,নিষিদ্ধ কৃষ্ণ গহ্বরের কাছে আদিম হত্যা রিপোর্টেড বিনাইন মন্দির থেকে বেরিয়ে আসে অপ্সরার ডিমের প্রস্রাব , হিত জন্মের প্রারব্ধ পোকাটি আমার পায়ুদ্বারে ভাঙ্গা ব্লেড বিমগ্ন কথা লিখবে রক্তাক্ত কফের সান্দ্রতার নীলগিরির রেচন থলি দিয়ে , বিষাক্ত নাইট্রিক ফল ঝুলছে এখনো আত্মহত্যার প্রোটন পাখির পচা চর্বি মাখানো ছাল ছাড়িয়ে , অ্যাকিউট ধ্বংস দাও হে শঙ্খ রাক্ষসের দ্বিমুখী ওজন দণ্ড

guest
0 Comments
Newest
Oldest Most Voted