| কবিতা | পিরামিড |
| কবি | নিলুফার গনি |
| কাব্যগ্রন্থ | মেঘ বৃষ্টি রোদের দেশ |
| সময় | মে, ২০২৫ |
| উৎসর্গ | সকল শ্রমিক দের প্রতি |
| লিখার স্থান | বনানী, ঢাকা |
| সম্পৃক্ততা | আন্তর্জাতিক শ্রমজীবী দিবস উপলক্ষে |
| কবিতার বিষয় | প্রতিবাদ |
পিরামিড
ওরা ভাবে জীবন অমর!
রঙ্গীন জীবনের আনন্দে,
তাই ওরা নেচে যায় বিভোল ছন্দে।
রঙ্গীন সানগ্লাসের মোড়কে ঢেকে,
ওরা বর্শা হানে তিতিরের বুকে।
ওরা ক্ষমতার আতিশয্যে
গর্জে উঠে অহমিকার শৌর্যে।
ওরা জীবনের সুখ করে নিল কেদারায়
ওরা জানেনা তৃণলতার পাতায়
ছোট্ট শালিকেরা কী চাতকী তৃষায়—
প্রতিনিয়ত ক্ষত নিয়ে ডানায়
ছুটে বেড়ায় খাবারের অন্বেষায়।
সদা থাকে তারা ত্রস্ত,
ওদের শির থাকে অবনত,
ওরা আকাশে উড়তে সদাই ভীত।
গড়ে উঠে ইমারত, রাস্তা, জনপদ,
ওদের ঘাম ঝরা শ্রমে, তিল তিল করে ক্ষত,
আসে শান শৌকত বিদেশী জহরত,
তবু ওরা তুচ্ছ, অবমান সহে প্রতি পলে পলে
বার বার পেষিত হয় শাসকের পদতলে।
জাগো, জাগো মূহ্যমান
আর কত সহিবে গ্লান
একই ভূমির রবি শশির হাসি
একই নদীজল স্রোতে ভাসি
ওরাই থাকে গিরিশিখরে
তোমরা থাকো ঘাসের শিকড়ে
ওরা করে রাজ ভোজনসুখে
তোমরা থাকে ভুখে অর্ধভুখে
এবার এসেছে সময়
আর নয় দেরী আর নয়
একবার উঁচু করে শির
বুঝে নাও সমতার অধিকার।
খুব ভালো।