বাংলা কবিতা, তুমি নেই তাই , মনখারাপ। কবিতা, কবি নীলার্দ্রিতা অনামিকা | কবিতা অঞ্চল
কবিতা তুমি নেই তাই , মনখারাপ।
কবি নীলার্দ্রিতা অনামিকা
সময় ২৮শে জুলাই,২০২১, বিকেল
লিখার স্থান সিলেট
4/5 - (10 votes)

এমন মেঘলা দিন,
তুমি বৃষ্টি হয়ে চলে এসো এই মরুথানে
আশাহীন জীবন ধ্বংস হয়ে যাক অগ্নি জ্বালা বুকে।
বাড়ির পাশের জঙ্গলের মত জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি
ঠিক আগের মতো।
ঠিক সেই জায়গাটায় যেখানে মন খারাপে অশ্রু গুণি!!

আমার শহরে বৃষ্টি
বুক ভাঙা একটা স্তব্ধতা’ হৃদঘরে।
কিংবা একলা ঘরের কোণে বসে নিজেকে খোঁজা তোমার পাশে।
খালি শহর অজস্র চিন্তা যেনো বৃষ্টিরফোঁটা ।
তুমি এসো এমন দিনে।
আমি দাঁড়িয়ে আছি,যেমনটা তুমি সময় বুঝে ছেড়ে গেছো আমায়।

চোখ তুলে তাকানো।
চোখের কাজলে শুয়ে থাকা তুমি কখন যেনো জলে পরিনত হলে।
আমার সমস্তক্ষণে তুমি আছো,
তুমি আছো আমার বৃষ্টির জলে,
তুমি আছো শব্দটা আমার শিহরনে বিদ্যুৎ চমকের মতো কিছু।
তুমি বৃষ্টি হয়ে চলে এসো এই মরুথানে
তুমি চলে এসো আবেগের প্রতিটা মুহূর্তে বৃষ্টির জল হয়ে।

আমিটা ভিজুক! ভিজুক এই শহর,
শহরের প্রতিমুহূর্তে ভিজতে থাকা ফুলগুলো
আবিষ্কার করুক,
তুমি নেই তাই ,মনখারাপ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted