কবিতা হা করবেই
কবি নজরুল ইসলাম খান
সময় এপ্রিল, ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক

হা করবেই
----------------
----------নজরুল ইসলাম খান

চিরস্থায়ী শত্রু বলতে কিছু নেই।
আজ যে শত্রু, কাল মিত্র সেই ।
শত্রু- মিত্র স্বার্থেরই সৃষ্টি ,
স্বার্থের ব্যঘাতে বন্ধু শত্রু হয় মুহূর্তেই।
স্বার্থের পাগল সবাই,
ভালবাসা, অর্থ বা ক্ষমতা, সে হোক যা ই ।
পৃথিবীতে টিকে থাকতে,
প্রত্যেকেরই কিছু না কিছু চাই ।
তাই ----
মন খারাপের কিছু নাই।
শত্রু হবে বন্ধু, একটু লোভ দেখালেই।
দুটো মিষ্টি কথা, একটু ইশারা ,
এক বান্ডিল টাকায়,
কাঠের পুতুলও হা করবেই।
একটা না একটা ঠিক লাগবেই ।
ব্যতিক্রম হবে যেই,
বুঝবে,হয়ত হারিয়েছে খেই ।

২০/০৪/২০২২
টুটপাড়া খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted