কবিতা স্বাধীনতার সুখ
কবি নজরুল ইসলাম খান
সময় জুলাই ২০২২ , সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রতিবাদ, রূপক, সমসাময়িক

স্বাধীনতার সুখ
---------------------
--------নজরুল ইসলাম খান

যতই দাও খেতে পরতে,
গালে দিছ মার ।
তোমায় আমার ভাল্লাগেনা ,
চোখে দেখতে আর ।
যতই দাও সাজসজ্জা ,
মুখে দিছ গালি ।
তোমায় আমি ঘৃণা করি ,
যদি হই বাঙালি ।
তুমি আমার কেড়ে নিছ
সকল অধিকার ।
যতই দাও লোভ- লালসা ,
বিশ্বাস পাইনা তার ।
আমার ঘরে আমি থাকি ,
ধারি না তো ধার ।
গোলামীতে খেতে চাই না ,
উচ্ছিষ্ট আর ।
আাধপেট খেয়েও চাই
স্বাধীনতার সুখ ।
মুক্তাকাশে নিঃশ্বাস নিয়ে,
ভরতে চাই বুক ।

১৪/০৭/২০২২
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted