কবিতা সাধারণ মানুষ
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

সাধারণ মানুষ
——————–
–নজরুল ইসলাম খান

অন্য দশ জন মানুষের মতো
আমি ও এক সাধারণ মানুষ,
আছে সংসারের টানাপোড়েন,
পোষ্যের ভার, নিরন্তর
ঘুরি মাঠে প্রান্তরে, শহরে বন্দরে ,
আমার উপস্থিতি জানান দেয় না কেউ ।
ফিরে আসায় ও ঘটেনা কোন শূন্যতা।
নেই এমন কোন সৃষ্টিশীল গুণ যে
লোকে আমাকে কদর করবে ।
চেহারায় ও নেই কোন আকর্ষণ যে
এক দেখায়ই কাছে টানবে ।
অর্থ বিত্ত ক্ষমতার নেই প্রভাব যে
লোকে করবে ভয় আমাকে ।
আমি হারিয়ে গেলে তারারা খসে পড়বে না,
পাখিরা গান থামাবে না,
নদীর স্রোত বন্ধ হবে না,
পৃথিবী স্তব্ধ হবে না একমুহূর্ত ও,
কেউ হিসাব মিলাবে না কখন এলাম-গেলাম।
শুধু সময়ের ফ্রেমে বাঁধানো ছবিতে থাকবে ,
তোমাদের সাথে আমি ও ছিলাম ।

১৫/১০/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted