কবিতা সবার সাথে মিতালি
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রেম
Review This Poem

সবার সাথে মিতালি
—————————–
———–নজরুল ইসলাম

বলতে পারো কবি তোমার
নীতির নাই যে ঠিক ।
একেক সময় বলো একেক কথা ।
আমি বলি , বুঝি তোমার ব্যাথা ।
সবার মাঝে আমার বিচরণ ,
তাই তো বলি সবার মনের কথা।
পূর্ণিমাতে চাঁদের সাথে রাত যাপন যে করে,
জোছনা হয়ে অঙ্গে তার পড়ি আমি ঝরে ।
নদীর কূলে ঘুরতে গেলে পাত যখন কান,
কলকল ধ্বণি হয়ে শুনাই আমি গান।
অলকে সোহাগ করে গুঁজো যখন ফুল,
গন্ধ হয়ে নাসিকাতে করাই তোমায় ভুল ।
আলতা মেখে রাঙা পায়ে নুপুর যখন পরো,
নিক্কণ হয়ে বাজি আমি হৃদয়ে মধুরতর ।
অলস বেলায় উদাস হয়ে ভাবো যারে মনে।
যুগল হয়ে আমিও যে থাকি তারই সনে ।
ঘুমের ঘোরে পুলক করে স্বপন যখন দেখ ।
চোখে তোমার পরশ বুলাই ঘুমটি যেন রাখো।
আমিও যে সবার সাথে করি মিতালি ।
সবার সুরে সুর দিয়ে শুনাই গীতালি ।

০৯/১১/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted