| কবিতা | ষোলই ডিসেম্বর |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | ডিসেম্বর , ২০২১, বিকাল |
| উৎসর্গ | শহীদগণ |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ, স্বাধীনতা |
ষোলই ডিসেম্বর
———————-
——-নজরুল ইসলাম খান
ষোলই ডিসেম্বর, তুমি বাঙালির অহংকার ।
মুক্তিকামী মানুষের , প্রাপ্ত স্বাধীকার ।
তুমি আমার স্বাধীনতা, অজেয় বাংলার ।
বিজয়ের সনদ তুমি, দীপ্ত সূর্য স্বাধীনতার ।
সবুজের মাঝে তুমি, লাল বৃত্ত পতাকার ।
ফিরিয়ে দিলে তুমি আমার, পছন্দের অধিকার ।
আমার সন্তানের তুমি, যেমন খুশি ছবি আঁকার ।
নতুন নতুন প্রেক্ষাপট, তুমি আমার কবিতার ।
খেলার মাঠে আনন্দ তুমি, ইচ্ছে মতো বল ছোঁড়ার।
কিশোরীর স্বপ্ন তুমি, বেনী দুলিয়ে খুব ঘোরার ।
সাহস তুমি ললনার , নিঃসঙ্কোচে পথ চলার ।
প্রেরনা তুমি প্রজন্মের কাছে, বীরত্বের গল্প বলার ।
শক্তি তুমি, আমার দেশ ইচ্ছে মতো গড়ে তোলার ।
১৬/১২/২০২১
টুটপাড়া , খুলনা