কবিতা শোষিত
কবি নজরুল ইসলাম খান
সময় সেপ্টেম্বর ২০২২, রাত
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক
Review This Poem

শোষিত
————
——নজরুল ইসলাম খান

বাজারে দাম বাড়ে ইচ্ছে মতন।
আমাদের বাড়েনা সেইরূপ বেতন।
কোন্ জিনিসের দাম বাড়লো কেমন।
উপর ওয়ালারা খোঁজ রাখেনা তেমন ।

এই পৃথিবীতে দুই শ্রেণির বাস।
শোষক আর সব শোষিত সমাজ।
শোষকেরা করে সব সম্পদ গ্রাস।
শোষিতের জীবন চলে করে আয়াস।

শাসক যদি কভু হয় শোষক ।
শোষণে পায় মহা পৃষ্ঠপোষক ।
রক্ষক যে সেই হয় ভক্ষক।
শাসিতের থাকে শুধু কান্নাও শোক।

সর্বহারারা করে নিত্য হাহাকার ।
জীবনের চাহিদা তার মেটেনা আর।
ভ্রুক্ষেপ নাই তাতে মোটে লুটেরার।
অগ্নি মূল্যেও তার সহজ বাজার।

এমনই করেই সবার চলছে দিন ।
ন্যায়নীতি সব আজ হয়েছে বিলীন ।
এক শ্রেণির শুধু বাড়ছেই ঋণ।
আর শ্রেণি বাজায় সুখের বীন।

০৪/০৯/২০২২

guest
0 Comments
Newest
Oldest Most Voted