কবিতা শিক্ষক
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ শিক্ষক
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী
Review This Poem

শিক্ষক
————–
——নজরুল ইসলাম খান

বিশ্ব সভ্যতা বিনির্মানে বেশি যার অবদান,
তিনি আমাদের শিক্ষক শ্রেষ্ঠ ও মহান ।
অঙ্কুরিত চারাগাছ কে লালন পালন করে
ফুল ফুটিয়ে সৌরভ ছড়ান, তোলেন যোগ্য করে ।
সকল যুগে মানুষ গড়ার মহান কৌশলী,
সালাম জানাই আপনাদের,জানাই শ্রদ্ধান্জলী।
বিশ্বের সকল শিক্ষকের গাহি জয়গান,
বিশ্ব দরবারে অটুট থাকুক শিক্ষকের সন্মান ।

০৫/১০/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted