কবিতা যোগ্য সন্তান
কবি নজরুল ইসলাম খান
সময় জুন ২০২২ , সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক

যোগ্য সন্তান
-----------------
----নজরুল ইসলাম খান

রহিম মিয়ার তিনটি ছেলের দুইটি সেরা সবার ।
একটি হল মস্ত ডাক্তার আর একটি ইন্জিনিয়ার ।
ডাক্তার থাকে আামেরিকায় এবং ইন্জিনিয়ার জার্মানে ।
বিদেশিনী বিয়ে করে সেটেল্ড এখন সবাই সেখানে।
রহিম মিয়া ভীষণ খুশী গর্বে ভরে বুক ।
জানান দেয় সবার কাছে তার মহা সুখ ।
ছোট ছেলে অকর্মা পড়ার নেই মন ।
পাড়ায় পাড়ায় জনসেবায় ঘোরে সারাক্ষণ ।
রহিম মিয়ার কষ্ট ভীষণ তার কথা ভেবে ।
তারে দিয়ে ভবিষ্যতে কী উপকার হবে?
ছেলে দুটি বিদেশ গেছে অনেক বছর হল ।
হঠাৎ যেন কী ভেবে চোখ তার ছলছল ।
দেখা হয়নি ছেলে বউ, নাতিকে কখনও ।
আদরের ডাকটুকু শোনা হয়নি এখনও ।
স্নেহের সন্তান দুটি অদেখা অনেক দিন ।
বুকের মধ্যে নীরব ব্যথা করে চিনচিন ।
রহিম মিয়া বাড়ি আসতে বলে ছেলেদের ।
ছেলেরা জবাব দেয় সময় নেই তাদের
রোগ শোকে রহিম মিয়া পড়া বিছানায় ।
অকর্মা ছেলেকেই শুধু পাশে পায় ।
একসময় রহিম মিয়া পৃথিবীটা ছাড়ে ।
আসেনি যোগ্য সন্তান কোন উপকারে ।

০১/০৬/২০২২
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted