| কবিতা | মামাদের ছড়া |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | সেপ্টেম্বর ২০২৩, বিকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, রূপক |
মামাদের ছড়া
——————-
—নজরুল ইসলাম খান
বড় মামা বাঘ,
শুধু হাঁকডাক ,
ভয়ে ভয়ে মামী তাই
ডাকে না তো নাক ।
ছোট মামা গাধা ,
সম্পদে আধা,
লিখে দিয়ে নিঃস্ব সে
কাবিনের চাঁদা ।
মেঝো মামা রাজা,
মনে মনে তাজা,
ছেলে মেয়ে যোগ্য সব
প্রয়োজন যা যা ।
আর সব মামা ,
গায়ে ছেঁড়া জামা,
ফুটানি তে ভরা তবু
যা আমলনামা ।
(এটা শুধুই ছড়া। পৃথিবীর কোন মামা মনে কষ্ট নিবেন না)
০৮/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা