| কবিতা | মন্দ ছেলে |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | সেপ্টেম্বর, ২০২৩, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, বাংলাদেশ |
মন্দ ছেলে
—————–
—নজরুল ইসলাম খান
মন্দ ছেলের গন্ধ ভীষণ ,
সবাই করে সন্দ।
কথায় কথায় তার সাথে তাই
লাগায় কেবল দ্বন্দ্ব ।
মন্দ ছেলের ফেরে যখন
ভালবাসার ছন্দ ।
দুষ্ট লোকের নষ্ট কান্ড
হয়ে যায় সব পন্ড ।
ভালো ছেলে সারাবেলা
ভদ্র থাকে মস্ত ।
একটুখানি বিপদ দেখলে
ভয়ে হয় যে ত্রস্ত ।
ভালো ছেলে নিজকে নিয়ে
থাকে বেশি ব্যস্ত ।
নিজের নিরাপত্তা থাকে
পরের হাতে ন্যস্ত ।
দেশ- সমাজের দুর্দিনে সেই
মন্দ ছেলের হস্ত ।
যুদ্ধ করতে অস্ত্র ধরে
সামনে থেকে পষ্ট ।
জগতের সব সংগ্রামে
মন্দ ছেলের রক্ত,
গড়ে তোলে অধিকারের
ভিতটা করে শক্ত ।
ভালোর সাথে পাশাপাশি
থাকুক না হয় মন্দ ।
ভালো- মন্দ মিলে ছড়াক
বাতাসে সুগন্ধ ।
১৭/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা