কবিতা মনের মধ্যে ছবি
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রকৃতি
Review This Poem

মনের মধ্যে ছবি
———————
—-নজরুল ইসলাম খান

গোয়াল ভরা গরু আছে ,
পুকুর ভরা মাছ।
পুকুর পাড়ে খাড়া আছে ,
হরেক রকম গাছ।
গাছে গাছে পাখি নাচে,
উঠোনেতে শিশু ।
শিশুর সাথে হাসছে যেন
আকাশের ঐ যীশু ।
গোলা ভরা ধান সকলের ,
থালা ভরা ভাত ।
ভাতের সাথে দুধ মাখাতে
ডুবে যাচ্ছে হাত।
গৃহ ভরা আপন মানুষ ,
পাড়া ভরা স্বজন।
এক হাড়িতে রান্না করে
খাচ্ছে মিলে দশজন ।
এই ছবিটি এখনো যে
মনের মধ্যে জাগে।
এই ছবিটি এখনের নয়,
আঁকা অনেক আগে ।

২৫/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted