কবিতা ভুল করি
কবি নজরুল ইসলাম খান
সময় জুলাই ২০২৩ সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
Review This Poem

ভুল করি
————
—নজরুল ইসলাম খান

মাঝে মাঝে আমি খুব ভুল করি;
আমি আপনকে পর ভেবে
পরকে আপন ভাবি ।
সত্য- মিথ্যাকেও মাঝেমধ্যে গুলিয়ে ফেলি।
মিথ্যাকে সত্য ভেবেই বসে থাকি,
আর সত্যকে বুঝতে খাই খাবি ।
আসল- নকল চিনতে মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার,
নকলের চাকচিক্যে নকলকেই আসল ধরি,
আর আসল পড়ে থাকে আমার অলক্ষ্যে ।
ভুল যখন বুঝতে পারি,
করার কিছু আর থাকে না তখন।
খেসারত যা দেবার দিতে হয় আমারকেই।
মাঝে মাঝে আমি খুব ভুল করি।
আমি আপন- পর, মিথ্যা -সত্য, আসল- নকল
ঠিকমত চিনতে পারি না।
আমি সবাইকে বিশ্বাস করি ,
আর বিশ্বাস করেই ঠকে যাই ।
আমি ভুল করে বসি।

২৩/০৭/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted