কবিতা ব্যাকুলতা
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, বাংলাদেশ
Review This Poem

ব্যাকুলতা
————–
————নজরুল ইসলাম

মন হয়েছে উতলা ,
অনেক চাওয়ার পরে আসবে বন্ধু আমার বাড়ি ।
ও সখী শীতলা ,
নিজেকে গুছিয়ে নিতে কাজ রয়েছে তারই।
ও জোনাকি ,
পথের ধারে মিটি মিটি আলো রেখো জ্বালিয়া ।
ও পূর্ণ চাঁদ ,
জেগে থেকে বন্ধুর গায়ে জোছনা দিও ঢালিয়া।
ও বন ফুল ,
বরন কোরো বন্ধুর গায়ে পুষ্প বৃষ্টি ঝরাইয়া৷।
ও রজনী গন্ধা ,
তুমি সারা নিশি বন্ধুর ঘরে সৌরভ দিও ছড়াইয়া ।
ও ঋতু রাজ বসন্ত ,
দাও আমায় ফুলে ফুলে নতুন করে সাজাইয়া।
এমন আমি সেজেছি ,
পলক না পড়ে যেন বন্ধু আমায় প্রথম বার দেখিয়া।
ও রাত জাগা পাখি ,
পাহারা দাও, বন্ধু আসলে দিও আমায় জানাইয়া৷।
ও কুক্কুট ,
ঘুমিয়ে গেলে ডেকে ডেকে দিও আমায় জাগাইয়া ।
ও সখী ,
সারা রাতি যত্ন করে পাশে থেকো দাঁড়াইয়া ।
বন্ধু আসলে ,
রূপ দেখে তার জ্ঞান না ফেলি হারাইয়া ।
ও দখিনা বাতাস ,
তুমি বন্ধুর দেহে ঝিরিঝিরি যেও কিন্তু বহিয়া ।
ও ব্যাকুল হৃদয় ,
এমন ভালোবাসা দিও যেন বন্ধু যায় রহিয়া ।
২৬/১১/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted