| কবিতা | বীর পাহলান |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | আগস্ট , ২০২৩, সকাল |
| উৎসর্গ | জায়ানা- জামি |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক |
বীর পাহলান
--------------------
--নজরুল ইসলাম খান
একটা চড়ে সাতটা মেরে
ভয় ধরায় সে লোকের মনে ।
মারতে পারে আরো সাতটা ,
বলে বেড়ায় জনে জনে ।
জ্ঞানী -গুনী চিন্তায় পড়ে,
এটা সম্ভব কেমন করে ?
গায়ে পায়ে হালকা পাতলা,
এত শক্তি কেমনে ধরে?
কী জানি হতেও পারে ,
তাইতো সবাই ভয়ে থাকে ।
ঐ চলেছে বীর পাহলান,
আড়াল থেকে দ্যাখে তাকে ।
লোকে করে কানাকানি ,
কথাটা কি সত্যি সত্যি ?
কাকে মারছে, কখন মারছে,
কাজেতে সন্দেহ ভর্তি ।
পরে যখন জানা গেল,
মেরেছে সে মশা সাতটি।
বলল সবাই, অযথাই
কষ্টে গেছে গত রাতটি ।
০৮/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা