কবিতা বিশ্বের মোড়লেরা
কবি নজরুল ইসলাম খান
সময় অক্টোবর ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রতিবাদ, যুদ্ধ
Review This Poem

বিশ্বের মোড়লেরা
————————
–নজরুল ইসলাম খান

বিশ্বের মোড়লেরা অতিশয় আজব,
দেখে তাদের নীতিবোধ হই তাজ্জব ।
কোথাও বা স্বৈরাচারের হয় স্তাবক,
কোথাও সুুগণতন্ত্রের দেয় ছবক ।
কোথাও দখলদারের পক্ষে মায়াকান্না ,
কোথাও বা স্বাধীনতার করে তামান্না ।

কারো জয় পরাজয়ে বাড়ে গাত্রদাহ,
কাউকে দেয় গণহত্যার উৎসাহ।
কোথাও নিস্পাপ শিশুরা হয় নিঃশেষ ,
তার জন্য তাদের নেই দয়া বিশেষ ।
দুর্বৃত্তের কাজে তারা হাসে ক্রুর হাসি,
স্বাধীনতাকামীদের বানায় সন্ত্রাসী ।

যেখানে যেই কাজে হয় স্বার্থ উদ্বার ,
সেখানে সেই নিয়ম দেয় উপহার ।
চিরকাল তাদের এ একপেশে নীতি,
মানুষের মনে বাড়ায় ঘৃণা ও ভীতি ।

বিশ্বের মোড়লেরা কর কার্যকলাপ ,
বিনিময়ে নিও না লোকের অভিশাপ ।

১৪/১০/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted