কবিতা বিশ্বস্রষ্টা
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ আহ্বান
সময় নভেম্বর ২০২১, রাত
উৎসর্গ বাব- মা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
Review This Poem

বিশ্ব স্রষ্টা
—————–
——————–নজরুল ইসলাম

শিল্পীর শিল্পী তুমি বিশ্ব স্রষ্টা ।
সবার অন্তরে তুমি স্বপ্ন দ্রষ্টা ।
করেছ বিশ্বকে জীবন্ত শিল্প ।
তোমার সৃষ্টির নেই যে বিকল্প ।
সৃষ্টি করেছ তুমি সুন্দর ধরিত্রী।
দিয়েছ সবাইকে জনিতা জনিত্রী ।
দিয়েছ ভালো বাসা, মমতা, ভ্রাতৃত্ব ।
বজায় রেখেছ তুমি জীবনের অস্তিত্ব ।
আকাশ সাজিয়েছ গ্রহ নক্ষত্রে।
ধরণী সাজিয়েছ পল্লবী পত্রে ।
গড়েছ সাগর, গিরি, পর্বতমালা ।
তারই মাঝে রেখেছ প্রাণের ডালা ।
প্রত্যেককে দিয়েছ ভিন্ন আকার ।
দিয়েছ ভাষা মুখে কথা বলার ।
নিত্য কর তুমি নবতর সৃষ্টি ।
নেই তোমার তন্দ্রা, অবসাদ, ক্লান্তি।
মহাবিশ্ব ব্যাপী তোমারই আয়োজন ।
নিমিষেই মিটাও সবার প্রয়োজন ।
অস্বীকার করবো তোমার কোন্ অবদান ?
শেষ হবে না গেয়ে তোমার গুনগান ।

১২/১১/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted