| কবিতা | প্রার্থনা |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | আহ্বান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | বাব- মা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
প্রার্থনা
———–
—–নজরুল ইসলাম খান
হে প্রভু, তোমার আদেশ- নিষেধ
মেনে যেন চলতে পারি ।
তোমাকে ছাড়া আর কারেও
ভয় যেন না করি ।
যা কিছু সম্পদ করুণা করে
করেছ আমায় দান ।
মানুষের কল্যাণে ব্যয় করে
যেন দিতে পারি প্রতিদান ।
যত কষ্টে থাকি তবু যেন
মুখে থাকে আমার হাসি।
অন্যেরা আমায় ভালো না বাসলেও
আমি যেন ভালো বাসি ।
অপরের যতই থাকুক বিষয়
ঈর্ষা মনে না ধরি ।
উপকার করতে না পারলেও কারো
ক্ষতি যেন না করি ।
বন্ধ না করি প্রশংসা তোমার
থাকতে চেতনা ।
হে প্রভু , তুমি মঞ্জুর কর
আমার প্রার্থনা ।
টুটপাড়া,খুলন
১৩/১০/২০২১