কবিতা প্রয়োজন
কবি নজরুল ইসলাম খান
সময় অক্টোবর ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক

প্রয়োজন
----------------
------নজরুল ইসলাম খান

জ্ঞানের কথা লেখা আছে বইয়ে ,
বিজ্ঞ জনে নীতি বাক্য বলে।
ক্ষুধা লাগলে সব কিছু যাই ভুলে,
খাদ্য দেখে পেটে আগুন জ্বলে।

ধর্ম দেখায় পরকালের ভয়,
তবু দেখি অধর্মেরই জয় ।
চোখে জ্বললে কামনার আগুন ,
পশুবৃত্তি রক্তে দোলা দেয় ।

প্রয়োজন মানে না যে বাধা,
শাস্ত্রবিদ্যা মলাট বদ্ধ হয় ।
ভেজে না তো চিঁড়ে মুখের কথায়,
নৈতিকতার ঘটে অবক্ষয়।

১৬/১০/২০২২
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted