| কবিতা | প্রতীক্ষা |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | বাব- মা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
প্রতীক্ষা
————–
——–নজরুল ইসলাম খান
প্রার্থনায় আমার মন বসে না,
সারা জীবনের পাপ দাঁড়ায় সমুখে।
শুষ্ক হৃদয়ে শুধু অঙ্গ ভঙ্গি করি,
দেখতে আমি পাইনা প্রভুকে।
ফিরে ফিরে যাই আবার আসি,
যদি তিনি করুণা করেন!
নিষ্পলক নয়নে তাকিয়ে থাকি,
কখন প্রভু হাতটি ধরেন।
০১/১০/২০২১