| কবিতা | পরীক্ষাগৃহ |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | আহ্বান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | বাব- মা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
পরীক্ষাগৃহ
—————–
————নজরুল ইসলাম খান
পৃথিবী একটি পরীক্ষাগৃহ ,
দিচ্ছি পরীক্ষা অবিরাম।
কখন্ থামতে বলেন পরীক্ষক,
বন্ধ হয় আমার ধরাধাম ।
প্রশ্নোত্তর সবই জানা,
শুধু, লিখে পারি কি না সময়ে।
যাচাইয়ে পাব কি অবসর?
সারাক্ষণ আছি এই ভয়ে।
লেখাতে আমি দূর্বল ,
মান নিয়ে আছি সন্ধিহান ।
যথাযথ ভাবে মূল্যায়ণ হলে ,
শুধু , জানি না আমার অবস্থান ।
০৫/১০/২০২১