| কবিতা | পরিস্থিতি |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | মার্চ ২০২২, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক |
পরিস্থিতি
-------------
-------নজরুল ইসলাম খান
পরিস্থিতি বদলালে,
মনও বদলায়।
মানুষ তো বটেই,
চেনা পৃথিবী ও অচেনা দেখায় ।
সময় বিরতিহীন পেরিয়ে যায় ।
সবাই গুছিয়ে নিয়ে,
নিজেকে সামলায়।
সকালের রক্তিম আভা মনে রাখে কে আর?
বেলা অবেলায় ।
আমি শুধু হাতড়াই
ক্যালেন্ডারের পেছনের পাতায় ।
যদি কিছু রয়ে যায়।
০৩/০৩/২০২২
টুটপাড়া , খুলনা