| কবিতা | দৃষ্টিসীমার ওপারে |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | বাব- মা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
দৃষ্টিসীমার ওপারে
—————————
——-নজরুল ইসলাম খান
বিশ বছর আগে দেখেছি যাদের,
তাদের এখন আর চেনা যায় না।
যুবক হয়েছে প্রৌঢ়,
শিশু হয়েছে সেয়ানা।
জীবনের হিসাব মিলাতে পারি না,
কেন হয় এমন আহা রে !
বিশ বছর পর সব থাকবে আমার,
দৃষ্টিসীমার ওপারে ।
০১/১০/২০২১