কবিতা জীবনের জয়গান
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর, ২০২১, বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী
Review This Poem

জীবনের জয়গান
————————
———নজরুল ইসলাম

জীব যতই ক্ষুদ্র হোক, জীবন তো নয় তুচ্ছ ।
পৃথিবীতে জীবন গুলো, যেন ফুলের গুচ্ছ ।
হাসি কান্না সবার আছে, আছে মান অভিমান ।
আপন জনের পরশ পেলে, সুখে দোলে সবার প্রাণ ।
নয়ন মেলে সবাই দেখে, অপরূপ সব সৃষ্টি ।
ক্ষুদ্র হৃদয় ও ধারণ করে , অভিনব কৃষ্টি৷
ক্ষুধা তৃষ্ণা সবার আছে , সবার লাগে সান্ত্বনা ।
আঘাত পেলে সবাই কিন্তু ভোগ করে যন্ত্রণা ।
পৃথিবীতে বেঁচে থাকার, আছে সবার অধিকার ।
সবার হৃদয় আলো ছড়ায়, সবার থাকে অহংকার ।
জীবন আছে পৃথিবীতে , আছে প্রাণের কোলাহল ।
জীবনের যত্ন নিলে , হতে পারে তাজমহল ।
জীবের প্রতি তাচ্ছিল্য নয়, জানাই পূর্ণ সম্মান ।
বেঁচে থাকুক জীবগুলো, জীবনের গাই জয়গান ।

১১/১১/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted