| কবিতা | ঘটে না যেন সুখচ্ছেদ |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | বাব- মা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
ঘটে না যেন সুখচ্ছেদ
—————————-
——নজরুল ইসলাম খান
কবিতাকৃতিতে যা লিখি,
সে তো কোন কবিতা নয়।
ছোট বড় করে পঙতি আকিঁ,
হৃদয়ে যা উদয় হয়।
কবি প্রতিভা পাইনি আমি ,
তাতে আামার নেই কোন খেদ।
পাপ চিন্তা মনে না আসে,
ঘটে না যেন সুখচ্ছেদ।
০১/১০/২০২১