| কবিতা | গোপালগঞ্জের খোকা |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | সেপ্টেম্বর ২০২২, রাত |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ |
গোপালগঞ্জের খোকা
—————————–
———নজরুল ইসলাম খান
গোপালগঞ্জের প্রিয় খোকা ,
শেখ মুজিব তার নাম ।
ভালবেসেছিল খোকা,
মাঠ- ঘাট- সবুজ গ্রাম ।
ফুল -পাখি আর প্রজাপতি ,
ছিল খোকার সাথী ।
গরীব অসহায়দের কথা ,
ভাবতো দিবা রাতি ।
সেই খোকাটির স্বপ্ন ছিল ,
অনেক বড় হবে ।
দেশের সকল মানুষের সে
মুখে মুখে রবে ।
সত্যি একদিন ছোট্ট খোকা,
অনেক বড় হলো ।
মুখেতে নয়, সবার সে যে
অন্তর জুড়ে রলো।
জগৎ জুড়ে সেই খোকাটির
তুলনা যে নাই ।
সকল খোকার মাঝে আবার,
সেই খোকাকে চাই ।
৩০/০৯/২০২২