কবিতা কিছু যখন ভালো লাগে না
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ আহ্বান
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ বাব- মা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
Review This Poem

কিছু যখন ভালো লাগে না
———————————
—-নজরুল ইসলাম খান

মন কি আপনার বিষন্ন?
ঘুরে আসুন সাগর বেলায় ,
পাহাড়ে, অরণ্যে , ঝর্ণায়,
কিংবা কোথাও অন্য ।

শরীর যদি না দেয় সায়।
চোখ বুলাতে পারেন কবিতায়,
গল্প, ছবি , খেলা ধুলায়,
কিংবা কোনো সিনেমায়।

তাও যদি মনে না ধরে ;
গান শোনেন প্রিয় শিল্পীর,
গভীর অনুভবে,
স্বল্প স্বরে একএক করে ।

ঠিক আসছেনা মনে নিরিবিলি !
গল্প করতে পারেন প্রিয়জনের সাথে , একান্তে।
সব আলো নিভিয়ে দিয়ে ,
জোনাকির আলোয় ঝিলিমিলি ।

কিছুই যদি না লাগে ভালো ,
হৃদয়ে পড়ুক ঐশ্বরিক আলো ।
একাগ্র চিত্তে মগ্ন হন স্রষ্টার উপাসনায়,
আসন নিবেন প্রভু আপনার প্রশান্ত আত্মায়।

২১/১০/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted