| কবিতা | কাজ |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, জীবনমুখী |
কাজ
--------
-------নজরুল ইসলাম খান
কাজে থাকার এক নাম যে বেঁচে থাকা ,
কাজহীন মানুষকে মৃত বলা চলে ।
মহৎ কাজ সে তো অমরত্বের বাহন,
মুছে দেয় ক্লান্তিকে প্রশান্তির আদলে ।
শুয়ে থাকার এক অর্থ কবরে থাকা ,
নিজ থেকে কে আর মরে যেতে চায়?
অবসর হবে সামনে অনন্তকাল,
কাজের সময় থাকে সীমিত নিশ্চয় ।
মানব সৃষ্টি কেবল কাজেরই জন্য ,
কাজ করে নিজেকে গড় তুলতে হয় ।
যতক্ষন বেঁচে আছি কাজ করে যাই,
কাজের মাধ্যমে হবে সব পরিচয় ।
২৮/১০/২০২১
টুটপাড়া , খুলনা