কবিতা এলোমেলো
কবি নজরুল ইসলাম খান
সময় জুন ২০২২ , সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক

এলোমেলো
-----------------
-------নজরুল ইসলাম খান

বহুদিন থেকে আছে
ব্যামোটা এই মাথার ।
অনিয়ম হলে কিছু ,
মেনে নেয়া হয় ভার।

করে জায় ও যোগাড়,
টাকা দু'তিন হাজার ।
দেখাতে গেলাম শেষে ,
মস্তিষ্কেরই ডাক্তার ।

ভিজিট আর টেস্টেই,
টাকা সবই সাবাড় ।
থাকলো না সামর্থ্য যে
ওষুধ আর কেনার ।

মাথা তাই এলোমেলো ,
হয়ে যায় পুনর্বার ।
প্রেসক্রিপশনটাই ,
গিলে খেলাম এবার ।

চারপাশে কারবার,
দেখে শুনে বারবার,
যেতে হবে হয়তো বা ,
পাবনাতে শেষবার ।

২০/০৬/২০২২ টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted