কবিতা একাত্তরের ডিসেম্বর
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় ডিসেম্বর , ২০২১, বিকাল
উৎসর্গ শহীদগণ
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রতিবাদ, বাংলাদেশ, স্বাধীনতা
Review This Poem

একাত্তরের ডিসেম্বর
—————————
——————নজরুল ইসলাম

স্মরণ কর কেমন ছিল একাত্তরের ডিসেম্বর ।
একটি দিকে বীরবাঙালী অন্য দিকে হানাদার ।
জয়ের নেশায় রক্ত দোলে মুক্তি যোদ্ধার শরীরে ।
হানাদারের মাটি সরে পেছন ফেরার পথ ধরে ।
বিশ্ববাসী অবাক চোখে দেখে বাঙ্গলার রণাঙ্গন ।
বীরবাঙালী অস্ত্র ধরে যুদ্ধ করে সর্বক্ষণ ।
বাংলা মায়ের অঙ্গ গুলো একে একে হয় মুক্ত ।
বিনিময়ে ঝরাতে হয় একটি সাগর দামী রক্ত ।
পরাজয়ের শেষ মুহূর্তে কুত্তারা দেয় মরন কামড়।
জাতির অনেক সূর্য সন্তান জীবন দিয়ে হয় অমর ।
এমন মূল্যে স্বাধীনতা আগে তা হায় কে জানতো। ?
তা হলে আর খাল কেটে কুমির ঘরে কে আনতো ?
হানাদারদের নিষ্ঠুরতা পাপিষ্ঠেরই কাজ শুধু ।
প্রজন্মের পর প্রজন্ম তোদের মুখে দেবে থুথু ।
ত্রিশ লক্ষ শহীদেরই রক্তের দামে স্বাধীনতা ।
এ প্রজন্মের অনেকেই হয়তো আমরা জানিনা তা।
জন্ম ইতিহাস ভুলে গেলে সেটা কিসের তুল্য?
যে করে হোক স্বাধীনতার রাখব বজায় মূল্য ।
০৬/১২/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted