কবিতা উন্মুক্ত কারাগার
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর ২০২১, বিকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক
Review This Poem

উন্মুক্ত কারাগার
———————–
–নজরুল ইসলাম খান

মাসের আগে বেতন শেষ ,
চলতে পারি না ।
শাস্তির ভয়ে সাহস করে
বলতে পারি না ।
যখন তখন পকেট কাটা,
সইতে পারি না ।
লাঞ্ছনার ভয়ে সত্যি কথা
কইতে পারি না ।
প্রতিবাদে হামলা হবে
ভাবতে পারি না।
মামলার ভয়ে আলগা করে
তুলতে পারি না ।
উন্মুক্ত কারাগার এই
ভাঙ্গতে পারি না ।
কষ্ট ছাড়া আর কিছু
আনতে পারি না ।
সাত সতেরো কতো অন্যায়
মানতে পারি না ।
জুজুর ভয়ে সব কিছু
লিখতে পারি না ।
১৫/১১/২০২১
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted