কবিতা উদার
কবি নজরুল ইসলাম খান
সময় ফেব্রুয়ারী , ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ
Review This Poem

উদার
———–
——-নজরুল ইসলাম খান

ধরিত্রীর সব ময়লা আবর্জনা
নদী নিয়ে ফেলে সাগরে ।
সাগর সব নিজের মধ্যে
গ্রাস করে নেয় একাগ্রে ।
মানুষের বর্জিত বিষাক্ততা
বায়ুতে যায় সব মিশে ।
বায়ু হতে সমগ্র দূষণ
আকাশ শুষে নেয় নিমিষে ।
সকল উচ্ছিষ্ট গলিত পঁচার
কোথাও যখন যায়গা নাই।
সর্বংসহা বসুন্ধরা
নিজের মধ্যে দেয় ঠাই।
মানুষের জীবন নিরাপদ করতে
প্রচেষ্টা করে সর্বক্ষণ ।
সাগর, বায়ু, মাটি মিলে
করে সব দূষণ ভক্ষণ ।
মানুষ কখনও হতে পারেনি
এদের মত উদার সেরকম ।
অপরের দেয়া সামান্য আঘাতও
করতে পারেনা হজম।
পৃথিবীকে বরং কলুষিত করেছে
মানুষ নিজ স্বার্থে ।
অন্য জীবের আবাসস্থল
ধ্বংস করেছে এক অর্থে ।
মানুষের তবে কিসের বড়াই
কিসের এত অহমিকা ।
প্রকৃতি না মানুষ উদার
দাবী রাখে পাদটীকা ।

২৬/০২/২০২২
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted