| কবিতা | ঈদ-ই-মিলাদুন্নবী(সঃ) |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | আহ্বান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | বাব- মা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ)
—————————–
———–নজরুল ইসলাম
আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ),
ভেসে ওঠে মনে সেই মহা মানবের ছবি,
মানুষে মানুষে সাম্যের বাণী ,
শোনাতে এলেন যিনি সেই সে নবী (সঃ)।
অশান্ত পৃথিবীতে প্রশান্তি এনে ,
সৃষ্টি কূলের চির কল্যাণে–
অন্ধকার ধরণীকে আলোকিত করে,
দেখালেন আলোর পথ মানুষের মনে ।
নিজের জীবনকে যিনি বিপন্ন করে,
ভেঙ্গেছেন অনিয়ম ধরিত্রীর পরে ,
সকলকে শান্তির পথ দেখালেন যিনি ,
হাজার ছালাম আজ তাঁরই তরে ।
পৃথিবী আবার যে হয়েছে অশান্ত ,
ধর্মীয় হানা হানি বড় যে বাড়ন্ত ,
বেহেশত্ হতে আবার দোয়া করেন হে হযরত ,
মামুষের হৃদয় যেন হয় প্রশান্ত ।
২০/১০/২০২১