| কবিতা | আমরা দু’টি ভাই |
| কবি | নজরুল ইসলাম খান |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
আমরা দু’টি ভাই
———————
—নজরুল ইসলাম খান
আমরা দু’টি ভাই ,
মায়ের হাতে খাই ।
দুজনেই মাকে শুধু
নিজের কাছে চাই ।
আমরা দু’টি ভাই,
লায়েক হয়ে যাই ।
লায়েক হয়ে দুজনে
রূপসী বউ পাই ।
আমরা দু’টি ভাই ,
পৃথক হয়ে যাই ।
পৃথক হয়ে তাকে বলি,
মাকে নাও ভাই ।
আমরা দু’টি ভাই ,
খুশিতে গান গাই ,
দুজনের কারো কাছে
মায়ের নাই ঠাঁই ।
১৬/১০/২০২৩
টুটপাড়া , খুলনা