কবিতা আজব গল্প
কবি নজরুল ইসলাম খান
সময় সেপ্টেম্বর , ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, রূপক
Review This Poem

আজব গল্প
—————–
—নজরুল ইসলাম খান

শুনছো না কি ও বড় ভাই আজব একটা গল্প ।
বিড়াল না কি মাছ খাবে না করেছে সংকল্প ।
শিয়াল না কি মুরগী দেখে হবে না আর লোভী ।
সাপের না কি ছোবল মারতে জাগবে না তার হবি ।
হরিণ না কি বাঘের পিঠে নাচবে তা ধিন ধিন ।
সিংহ- মহিষ পানি খাবে একঘাটেতে স্বাধীন ।
বাঁদর না কি বাঁদরামিটা ছেড়ে থাকবে চুপচাপ।
কাঠবিড়ালি পেয়ারা খেতে করবে না লাফঝাঁপ ।
চোরে এবার চুরি ছেড়ে হয়ে আসবে হাজী ।
ভালো কাজে মনটা দেবে যত আছে পাজি ।
শকুন ও আর গরুর প্রতি দেবে না অভিশাপ
অত্যাচারীর রোষানল থেকে সবাই পাবে মাফ
দুষ্টরা সব স্বভাব ছেড়ে হঠাৎ ভালো হবে ।
এমন আজব গল্প তোমরা শুনেছো কে কবে ।

০৫/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted