| কবিতা | আক্তার ডাক্তার |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | নভেম্বর ২০২১, বিকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক |
আক্তার ডাক্তার
----------------------
------------নজরুল ইসলাম
আক্তার ডাক্তার ,
বড় নামডাক তার ,
রোগী এলে টেস্ট দেয় ধরিয়ে ।
অসহায় রোগী গেলে ,
ভিজিটটা কম পেলে ,
বকা দিয়ে দুরে দেয় সরিয়ে ।
জব তার সরকারি ,
খুব বেশি দরকারি ,
হাসপাতাল বিমুখ তবু একেবারে ।
যদি কভু যায়ও সে ,
হয় তখন আলসে ,
রোগীদের যেতে বলে চেম্বারে ।
রোগী হলে ডেলিভারি ,
অবশ্যই সার্জারি ,
এর বাইরে আর কিছু নয় ।
হার্টের রোগী এলে ,
বাইপাসের কথা বলে।
অন্যথায় দেখায় মৃত্যুর ভয়।
রোগী হলে মুমূর্ষু ,
লাগবে আইসিইউ ,
ঘন্টায় ঘন্টায় বাড়ে বিল ।
মরে গেলে প্রাণহীন
দেহ রাখে তিনদিন ,
শেষ বিলে স্বজনের দাঁতে লাগে খিল ।
আক্তার ডাক্তার ,
একটাই কথা তার ,
লেখাপড়ায় লেগেছে টাকা বেশ।
হবে সবই উঠাতে ,
ছাড় যে নেই কিছুতে,
তার কাছে টাকাই পরিশেষ ।
কারো এরা ভগবান ,
করে কেউ জয়গান ,
গরীবের নয় কেউ পক্ষে ।
থেকে বিনা চিকিৎসায় ,
যারা শুধু কাতরায় ,
উপরওয়ালাই তাদের শুধু রক্ষে ।
০৩/১১/২০২১
টুটপাড়া, খুলনা