কবিতা অভিনয়
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া , খুলনা
কবিতার বিষয় প্রতিবাদ, রূপক, সমসাময়িক

শুধুমাত্র কবিতা হবে এখানে। ***(কবিতার নাম কবির নাম সহ অন্যকিছু লেখা থেকে বিরত থাকুন

সিংহ নতুন রাজা হয়ে,
ডাকল বনের পশুদের সব ।
কারা আজ তার দলে আছে ,
করতে চায় যে তা অনুভব ।
বনের সকল পশু বলে,
তারা মহারাজার দলে ।
প্রয়োজনে জীবন দেবে ,
কেউ যাবে না তবু চলে ।
হরিণ বলে, মহারাজা,
আমার একটি কথা আছে ।
শিয়াল কিন্তু গত টার্মে
থাকত শুধু বাঘের কাছে ।
সিংহ বলে, কি রে শিয়াল!
সত্যি না কি এ কথাটা ?
আমার নামে কুৎসা করতিস,
যখন তখন যথাতথা ।
শিয়াল বলল, মহারাজা ,
কেবল ছিল সব অভিনয় ।
আমি শুধু আপনারই লোক ,
এটা ভিন্ন আর কিছু নয় ।
মনে বলে, আবার যখন
আসবে ফিরে বাঘ ক্ষমতায় ।
সদলবলে বোল পাল্টিয়ে ,
উঠবে গিয়ে ফের তার নায়।

২৭/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted