কবিতা অনুযোগ
কবি নজরুল ইসলাম খান
উৎসর্গ বাব- মা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

অনুযোগ
—————–
———নজরুল ইসলাম খান

মৃত্যুর হাত থেকে বাঁচবে না কেউ ,
তবু,একটু বেশি বাঁচার জন্য কী নিরন্তর
প্রচেষ্টা সবার।
দেহের লাবণ্য অস্থায়ী,
তবু, শরীরটাকে টলটলে রাখার জন্য
কত অবৈধ পন্থা অবলম্বন করে মানুষ।
ক্ষমতা পরিবর্তনশীল,
তবু, ক্ষমতায় টিকে থাকার জন্য
কত কুট কৌশলের আশ্রয় নেয় ক্ষমতাশীলরা।
হাজার বছর বেচেঁ থেকে লাভ কী ?
যদি, এক মুহূর্তও উপকারে না আসে মানবতার।
শত বছর ক্ষমতায় থেকে কী হবে?
ষদি,সারাক্ষণ বদ দোয়া করে মানুষ।
২৯/০৯/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted