কবিতা অধর্ম ছাড়ে না পিছু
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ আহ্বান
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ বাব- মা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
Review This Poem

অধর্ম ছাড়ে না পিছু
—————————
—————নজরুল ইসলাম

পূণ্যের কথা মুখে যত বলি ,
কাজেতে ঠনঠন ।
পাষাণ হৃদয় মানিতে চাহে না,
নিয়মের বন্ধন।

এত যে অশনি সংকেত দেখি,
চারদিকে বার বার।
সময়ের সাথে হৃদয় হয় তবু
কঠোর কঠিনতর ।

এটা কি তবে মানুষের স্বভাব?
বুঝি না যে আমি কিছু ।
ধর্ম যতই সন্মুখে আনি ,
অধর্ম ছাড়ে না পিছু।

১৪/১০/২০২১
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted