বাংলা কবিতা, অপেক্ষার সমাপ্তি? কবিতা, কবি নাঈম আহমেদ | কবিতা অঞ্চল
কবিতা অপেক্ষার সমাপ্তি?
কবি নাঈম আহমেদ
সময় ৫ এপ্রিল ২০১৩
লিখার স্থান বেইজিং ,গণচীন
Review This Poem

অনেক রাত এখন,
এক অচেনা বিশাল ঘুমন্ত নগরী ।
ঘুমহীন কাটে সময়, 
জানালার পাশে একা বসে

বৃষ্টিভেজা শীতল বাতাস বাহিরে।
যতদূর চোখ যায় দালান আর বাতি।
রাস্তাগুলো সব মানবহীন।
নিজের ঠিকানা নিজেই জানিনা।

যত দূরেই হোক ছুটে যাবো বারবার,
জানিনা কবে হবে সমাপ্তি অপেক্ষার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted