কবিতা শেষ উপহার
কবি নাশিদ ববি
কবিতার বিষয় প্রেম
4/5 - (1 vote)

আজ আমার বিয়ে
সারাবাড়ি জুড়ে আনন্দ করছে সকলে
আমি বসে আছি এই ঘরে
বিছানা জুড়ে বিয়ের শাড়ি -চুরি ,গহনা আর কত কি
মনটা কেমন যেন হয়ে আছে ।

বার বার জানালার দিকে চোখ চলে যায়
তিনতলার আজ প্রতিটি জানালা বন্ধ।
খুব কষ্ট হচ্ছে এমনটা দেখে
দুচোখ বেয়ে গড়িয়ে পরছে অশ্রু ।

ঘড়ির কাটা আজ
খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে ;
বোনেরা আমাকে নিয়ে পার্লারে যাবার জন্য তৈরি
আমার যে যেতে ইচ্ছে করছে না
এমন সময় কেউ একজন একটা কাগজের খাম হাতে দিয়ে গেলো
ছোট্ট একটি লাল চিঠির খাম
তার উপর লেখা আমার নাম
খাম টা খুলে ভিতর থেকে বেরিয়ে এলো একটি চিরকুট
আর তাতে রক্তে লেখা ” ভালো থেকো ,শেষ উপহার । ”

guest
0 Comments
Newest
Oldest Most Voted