কবিতা পাতার ঘর
কবি নাশিদ ববি
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

সুখের আশায়
বেধেছিলাম পাতার ঘর
সেই আশা আজ মরীচিকা
মনের ক্যানভাসে আঁকা সেই ছবি
সব থেকেও সে আজ একা বিরহ বেদনায় কাতর
লজ্জাবতীর লাজুক ভাব আজ কিছু ম্রান
কি যে চলছে হৃদয়ে সে জানে
অনুভব করা যায় না বলা সেই ভাষা
পাতার ঘর একটু বাদে ভেঙ্গে যাবে
ভুল করে বেঁধেছিল পাতার ঘর বুঝি
ভুল নয় সে ছিল লালসা
আবারো বাঁধবে সে অন্য কোথাও
শুধু কিছু অশ্রু ধারা ঝরে পড়ছে
হৃদয়ের হাহাকার সেই শুধু জানে
শাড়ির আঁচল দিয়ে চোখ মুঝে যায়
ভাতের হাড়ি নামিয়ে রেখে কলমি বেগম ডাল বাগাড় দেয় ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted