কবিতা নদী
কবি নাশিদ ববি
Review This Poem

নদী আজো প্রবাহমান
আকাশের ছায়া মাঝে মাঝে উঁকি দেয়
ডানা মেলানো পাখিরা
মাঝে মাঝে ছায়া ফেলে
বুঝি এই নদী তার পরম বন্ধু
নীল আকাশের রঙগুলো
মিলে যায় নদীর জলে
দুপাশে সবুজ ঘাসের বন আর
রঙের প্রজাপতি আজো বসে থাকে
কত বট বৃক্ষের ছায়া পড়ে সেই জলে
যেন আরেকটি ভুবন দেখা যায় ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted