| কবিতা | ঘাস ফড়িং |
| কবি | নাশিদ ববি |
| সময় | ফেব্রুয়ারি ২ ,২০১৩ |
| উৎসর্গ | ছোটদের ছড়া |
| কবিতার বিষয় | অন্যান্য |
ছুটির দিনে বেজায় মজা
ঢাক ঢোল বাদ্য বাজা
টাপুরটুপুর বৃষ্টি পড়ে
ব্যাঙের দল গান করে !
এমন দিনে ঘুরে বেড়ায়
কাঁদা জলে ডিগবাজী খায়
ছোট ছোট ছেলে মেয়ে ।
ঠিক যেমন দেখেছিলাম
কোন এক অছিনপুরে
ছোট সোনা মণিরা চেঁচিয়ে বলে
ঘাস ফড়িং ঘাস ফড়িং ।
ধুর ছাই সব গোবরে ভরা
গণিতে শূন্য পাওয়া !
চারটি ফড়িং ছিল ঘাসে
দুটো যায় আপন গৃহে ।
ধরেছি ধরেছি
পেয়েছি পেয়েছি
ইউরেকা ইউরেকা
মস্ত বড় সবুজ পোকা
বন্ধী করে বাস্কে রাখা
বড় চিন্তা আসে মনে ?
যোগ না বিয়োগ বলি
ভাগ আর গুণের গুণ
বল কোন তা হবে আগে আর পড়ে ।