কবিতা অতীত
কবি নাশিদ ববি
কবিতার বিষয় প্রকৃতি

পাশাপাশি সমান্তরাল ভাবে
দুটো ট্রেন এক সাথে চলেছে
কেউ কাউকে অতিক্রম করছে
কিছুটা বন্ধুত্ব ছিল বুঝি

দেখেছি আর বুঝেছিলাম
সঙ্গী করার দারুন উন্মাদনা ছিল
কিছুটা সময় দিয়েছিলাম
দেখলাম ভীষণ অস্থির সে
সবার আগে থাকার প্রতিযোগিতায় মগ্ন
স্বার্থপরতা কি আসলেই দরকার ছিল ?

এখনও মাঝে মাঝে লুকিয়ে খবর নাও
সকলের চোখ ফাঁকি দিয়ে
আচ্ছা স্বার্থপরতা কি ভীষণ দরকার ?
কাকে দেখাও তুমি জয়ী হয়েছ
তুমি হেরে গেছে আমার কাছে
সত্যি তুমি হেরে গেছে আমার কাছে

আয়নায় তাকিয়ে দেখো
অতীতকে দেখতে পাবে
একটা সময় তোমার মনে হবে সবই ভুল ছিল
অনুশোচনা আর অস্থিরতা তোমাকে তিলে তিলে কষ্ট দিবে
প্রকৃতি ঠিকই তার নিয়মে প্রতিশোধ নেয় যে আঘাত অতীতকে দিয়েছিলে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted