কবিতা কে?
কবি নবারুণ ভট্টাচার্য
কাব্যগ্রন্থ এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
কবিতার বিষয় রাজনৈতিক
Review This Poem

সারারাত
চাঁদের সাবান দিয়ে
মেঘের ফেনায় সব ঢেকে
কার এত কাজ পড়েছে
যে আকাশটাকে কেচে দেয় ?

সারাদিন
সূর্যের ইন্ত্রি দিয়ে
বিরাট নীল চাদরটা
ঘষে ঘষে সমান করে দেয়
কার এসব খাটুনি ?

এর উত্তর জানতেন
কোপার্নিকাস
আর জানে
চারচাকা জলে ঐ
ব্রেকডাউন বাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted