কবিতা সর্বহারা শহর
কবি মোহাম্মদ মুছা
সময় ১২/০৬/২০২২
উৎসর্গ মোঃ ইব্রাহিম
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা জীবনের কবিতা

সর্বনাশা শহর
মোহাম্মদ মুছা

বাড়ছে অপেক্ষার প্রহর
মিথ্যা সান্ত্বনা দিয়েই গেলো
আমাকে আমার শহর,

কত কিছু'তো হলো
লাল-নীল নিয়ন বাতি
হরেক রকম আলো!

সারি সারি রাজপথ
ঘুরছে মানুষ দৌড়ছে গাড়ি
করছে কামাই জহরত,

আকাশচুম্বী দালান-কোঠা
বুক চিতিয়েই আছে
আমার শহর আমায় কেবল
আশ্বাস দিলো মিছে,

শৈশব খেলো কৈশোর খেলো
যৌবন নিয়েও তামাশা,
বুক ফেটে যায় এই নিরাশায়
এই শহরই সর্বনাশা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments